ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি এবার ফুটবল জ্বরে আক্রান্ত হয়ে ভক্তদের চমকে দিয়েছেন। ২০২৬ ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যে তিনি ল্যাটিন আমেরিকার শক্তিশালী দল ব্রাজিলের প্রতি নিজের জোরালো সমর্থন প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ছবিতে হিমিকে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন সাজে। প্রিয় দলের পতাকার রঙের সঙ্গে মিল রেখে তিনি হলুদ, সবুজ ও নীল রঙের শাড়ি পরেছেন। ছবিতে তাঁকে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে হাত নাড়তে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে ব্রাজিলের বড় পতাকা, একটি ফুটবল এবং বিশ্বকাপের পরিচিত অনুষঙ্গ ভুভুজেলা রাখা হয়েছে, যা পুরো আবহকে আরও প্রাণবন্ত করেছে।
হিমির এই বিশেষ লুক দেখে নেটিজেনরা মুগ্ধ হয়েছেন। অনেকেই ধারণা করছেন, ছবিটি এআই প্রযুক্তির সাহায্যে তৈরি। তবে অভিনেত্রী নিজে এ বিষয়ে কিছু না বললেও পোস্টের ক্যাপশনে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে লিখেছেন— “এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।”
ব্রাজিলের হেক্সা মিশনের খোঁজে থাকা সমর্থকরা প্রিয় অভিনেত্রীর এমন সমর্থন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পোস্টটি প্রকাশের পরপরই তা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।


