গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. মনিরুজ্জামান। একই সঙ্গে বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার ও বুধবার পৃথক প্রজ্ঞাপন জারি করে এ রদবদলের আদেশ দেয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ড. মো. মনিরুজ্জামান এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা শিগগিরই গাইবান্ধায় যোগ দিয়ে নতুন দায়িত্বভার গ্রহণ করবেন।
অন্যদিকে, মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।


