গাইবান্ধা সদর উপজেলায় ইজিবাইকে করে গাঁজা পরিবহনের অভিযোগে বৃষ্টি আক্তার নামে ২৫ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় ওই নারীর সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৮ আগস্ট),দুপুরের দিকে সদর থানার খোলাহাটি ইউনিয়নের দারিয়াপুর থেকে গাইবান্ধা শহরমুখী সড়কে একটি চলন্ত ইজিবাইক থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হয়।
এ সময় ইজিবাইকের যাত্রী বৃষ্টি আক্তারের কোলে থাকা ব্যাগে তল্লাশি চালালে তার ভেতর থেকে গাঁজা পাওয়া যায়। পরে পুলিশ মাদকদ্রব্যটি জব্দ করে তাকে আটক করে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার বৃষ্টি আক্তার দিনাজপুরের হাকিমপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধ্যবাসুদেবপুর এলাকার বাসিন্দা মো. রাব্বি হোসেনের স্ত্রী।
এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার ওই নারীকে আইনগত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়।


