
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
দীর্ঘদিন চিকিৎসা নেওয়ায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি
নিজস্ব সংবাদদাতাঃ|রাজনীতি
৪ এপ্রিল ২০২৬, ০৮:০১
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তিনি সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত শুক্রবার ভোরে তাকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং এখন সীমিতভাবে সবার সঙ্গে কথা বলছেন।
এদিকে, বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য গত মঙ্গলবার সিঙ্গাপুর গেছেন। তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসা নেবেন। দলের নেতাকর্মীরা দ্রুত সুস্থতা কামনা করেছেন এই দুই সিনিয়র নেতার জন্য।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় মির্জা আব্বাস হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন এবং তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মস্তিষ্কে দুটি অস্ত্রোপচার করার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ১৫ মার্চ সিঙ্গাপুরে নেওয়া হয়।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০২:৪০ PM