নরসিংদীতে কুকুরকে গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার নাগরিয়াকান্দি সেতু থেকে এ নির্মম ঘটনা ঘটার পর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
শনিবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার এ আর এম আল মামুন। তিনি জানান, গ্রেপ্তার মোহাম্মদ আলী কামারগাঁও এলাকার আবদুর রবের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় এক নারী কুকুরটি লালন-পালন করতেন। কিছু দিন আগে মাটিতে গর্ত করায় আলী কুকুরটির গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। পরে তিনি সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ছাড়াও ঘটনায় জড়িত অন্যদের আইনের আওতায় আনতে কাজ চলছে।


