
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মদিন আজ
নিজস্ব প্রতিবেদকঃ|রাজনীতি
১৬ মার্চ ২০২৬, ২২:০৪

আজ ১৭ মার্চ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মদিন। ১৯২০ সালে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা শেখ লুৎফর রহমান এবং মা সায়েরা খাতুন।
কৈশোর থেকেই রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন মুজিব। সে কারণে অল্প বয়সেই কারাবরণ করতে হয় তাকে। নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে তিনি একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রাক্কালে ৭ মার্চ রেসকোর্স ময়দানে দেওয়া তার ঐতিহাসিক ভাষণ স্বাধীনতার আন্দোলনে নতুন গতি এনে দেয়। একই বছরের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনারা তাকে গ্রেফতার করে। দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।
দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৫ সালের ১৫ আগস্ট তিনি সপরিবারে আততায়ীর হাতে নিহত হন।
এরপর থেকে তার জন্মদিনে নানা সময়ে বিভিন্ন আয়োজন হয়েছে। কখনও আনুষ্ঠানিকতা ছিল বেশি, কখনও কম। বিশেষ করে আওয়ামী লীগের শাসনামলে তার জন্মদিন ঘটা করে উদযাপিত হতো। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর পরিস্থিতি পাল্টে যায়। গেল দুই বছর এ দিবসটি তেমন কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই কাটে।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০২:৩৯ PM