
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
আফগানিস্তানে পাকিস্তানের হামলা: কাবুলের হাসপাতালে ৪০০ নিহত
আন্তর্জাতিক ডেস্কঃ|আন্তর্জাতিক
১৭ মার্চ ২০২৬, ০৪:৪০
আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত এবং প্রায় ২৫০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান। সোমবার রাত প্রায় ৯টার দিকে কাবুলের ওমিদ আসক্তি চিকিৎসা হাসপাতালে এ হামলা চালানো হয় বলে তালেবানের এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন।
তালেবান জানায়, প্রায় ২ হাজার শয্যার এই হাসপাতালটি মাদকাসক্তদের চিকিৎসার জন্য পরিচালিত হয়। হামলার ফলে হাসপাতালের বড় অংশ ধ্বংস হয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মুখপাত্রের দাবি অনুযায়ী, নিহতের সংখ্যা ইতোমধ্যে ৪০০-তে পৌঁছেছে এবং আহতের সংখ্যা প্রায় ২৫০। তবে এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় গণমাধ্যমও হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে।
সূত্র: স্কাই নিউজ, এনডিটিভি
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০২:৩৬ PM