
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
ইরানে যুক্তরাষ্ট্র ও ই/সরাইলের হা/মলায় ১ হাজার ৪৪৪ জন নি/হত, আ/হত ১৮ হাজারের বেশি
আন্তর্জাতিক ডেস্ক |আন্তর্জাতিক
১৩ মার্চ ২০২৬, ১৩:১০
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৪৪ জনে পৌঁছেছে, এবং আহত হয়েছেন ১৮ হাজার ৫৫১ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের শুক্রবারের প্রকাশিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই হামলায় তেহরানসহ বিভিন্ন শহরের বেসামরিক স্থাপনা, স্কুল, হাসপাতাল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকেই গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। হামলার ফলে দেশটির চিকিৎসা সেবা ব্যবস্থায় চাপ বেড়েছে এবং আহতদের চিকিৎসা দিতে হাসপাতালগুলোকে নানা ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে।
ইরান সরকার হামলাকে "জাতীয় আক্রমণ" হিসেবে চিহ্নিত করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০১:৪৫ PM