চাঁপাইনবাবগঞ্জে র্যাবের মাদকবিরোধী অভিযান
চাঁপাইনবাবগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) বিশেষ অভিযানে ২২ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে জেলার শান্তিমোড়ে অবস্থিত ‘এ জে আর’ নামের একটি কুরিয়ার সার্ভিসের অফিসে এ অভিযান পরিচালিত হয়। র্যাব জানায়, অভিনব কৌশলে চা পাতার বস্তার ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় গাঁজা লুকিয়ে রাখা হয়েছিল।
আটক ব্যক্তির নাম মিরাজুল ইসলাম, তিনি শিবগঞ্জ উপজেলার দক্ষিণ উজিরপুর এলাকার বাসিন্দা। র্যাবের প্রাথমিক ধারণা, সংঘবদ্ধ একটি মাদকচক্র কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পাচারের চেষ্টা করছিল। তাদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব-৫ নিশ্চিত করেছে।


