
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
গাইবান্ধার গোবিন্দগঞ্জে খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী
গাইবান্ধা প্রতিনিধি:|সারাদেশ
১৮ মার্চ ২০২৬, ১৩:০৮
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউপির সিংজানী খাল পুনঃখননের উদ্বোধন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (এমপি)।
বুধবার (১৮ মার্চ) দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠান সকাল সাড়ে ১০টায় গাইবান্ধা জেলা প্রশাসক মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩২, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শামীম কায়সার লিংকন। জেলা পরিষদের প্রশাসক ডাঃ ময়নুল হাসান সাদিক, জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দিন।জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহামুদুন্নবী টিটুল
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমেদ, সদস্য সচিব রেজওয়ানুল হাবীব রফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমেদ, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সুফিয়ান সুজা।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০২:৩৬ PM