গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার প্রফেসর পাড়ায় শিবির কর্মী যায়েদকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ উঠেছে কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা যায়েদের ওপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ চালায় এবং তার পায়ে আঘাত করে। এ সময় আতঙ্ক সৃষ্টি হলে তারা দ্রুত পালিয়ে যায়। পালানোর সময় একটি চাইনিজ কুড়াল ঘটনাস্থলে ফেলে রেখে যায়। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান যায়েদ।
যায়েদ পলাশবাড়ী পৌর জামায়াতের সাবেক সেক্রেটারি তাজুল ইসলাম মিলনের ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার পর স্থানীয়রা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং হামলাকারীদের শনাক্তে তৎপরতা চালাচ্ছে।


