
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
গাইবান্ধায় জননিরাপত্তা ও সড়কে শৃঙ্খলা রক্ষায় পুলিশের বিশেষ চেকপোস্ট
নিজস্ব সংবাদদাতাঃ|সারাদেশ
৪ এপ্রিল ২০২৬, ১১:৪৬
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনার লক্ষ্যে জেলা পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক বিভাগ ও পুলিশের অন্যান্য ইউনিটের সমন্বয়ে এই বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযানে যানবাহনের বৈধ কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
গাইবান্ধার পুলিশ সুপার জানান, জেলাজুড়ে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং জননিরাপত্তা বৃদ্ধিতে পুলিশের এই ধরনের ঝটিকা অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি পুলিশি কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান।
সাধারণ পথচারী ও চালকরা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, নিয়মিত এমন তদারকি বজায় থাকলে সড়কে দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং জনমনে স্বস্তি ফিরবে।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০৪:২২ PM