আজ রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, গাইবান্ধায় হ্যাম ও লাফেরা উপসর্গ প্রতিরোধে সচেতনতামূলক এবং সেবামূলক কার্যক্রম আরও জোরদার করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যঝুঁকি কমানো এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংগঠনটি নিয়মিতভাবে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক রেড ক্রিসেন্ট সোসাইটির সংশ্লিষ্ট সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভা শেষে তিনি স্বেচ্ছাসেবক ও নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী সদস্য সাহেদ হোসেন, ইউনিট লেভেল কর্মকর্তা শাওনসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা। তারা জানান, মাঠপর্যায়ে রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান এবং স্বাস্থ্যবিধি মানতে মানুষকে উদ্বুদ্ধ করার কার্যক্রম অব্যাহত রয়েছে।
জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক এ উদ্যোগকে সময়োপযোগী ও জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।


