পেটের সমস্যা যেমন বদহজম, গ্যাস, ফোলাভাব, হেঁচকি, অম্বল, পেটে ব্যথা, আলসার এবং বমি বমিভাব অনেকেরই দৈনন্দিন জীবনে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে অস্বাস্থ্যকর জীবনযাত্রা—যেমন অতিরিক্ত খাওয়া, ধূমপান, অ্যালকোহল সেবন, অনিয়মিত ঘুম এবং মানসিক চাপ—এগুলোকে বাড়িয়ে তোলে।
গ্যাস্ট্রিক সমস্যার প্রধান কারণ:
খাদ্যতালিকায় ফাইবারের অভাব
শারীরিক কার্যকলাপের কমতি
অতিরিক্ত দুগ্ধজাত দ্রব্য গ্রহণ
নিয়মিত টয়লেটে যাওয়ার অভাব
কিছু ওষুধ যেমন ব্যথানাশক, অ্যান্টাসিড, এন্টিডিপ্রেসেন্ট ইত্যাদি
গর্ভাবস্থা
ঘরোয়া প্রতিকার:
চিকিৎসকের পরামর্শ অপরিহার্য হলেও দ্রুত ত্রাণের জন্য কিছু ঘরোয়া উপায় কার্যকর হতে পারে।
ভেষজ চা: আদা, মৌরি বা অন্যান্য ভেষজ দিয়ে তৈরি গরম চা ফোলাভাব, গ্যাস ও কোলিক কমাতে সাহায্য করে।
ঠান্ডা দুধ: এক গ্লাস ঠাণ্ডা, চিনি বিহীন দুধ অ্যাসিডিটি ও রিফ্লাক্সের জ্বালা কমায়।
পুদিনার জুস: পুদিনার চা, রস বা চাটনি পেটের ব্যথা এবং গ্যাস্ট্রিকের সমস্যা দ্রুত উপশম করে।
লেবু পানি: লেবু পানি বা লেবু চায়ে জিরা, কালো লবণ বা বেকিং সোডা যোগ করলে অ্যাসিডিটি কমে এবং হজমে সহায়ক হয়।
লবঙ্গ ও এলাচ: ২-৩টি লবঙ্গ মুখে চুষলে বুক জ্বালা ও গ্যাস কমে। এলাচ খেলে অম্বল দূর হয়।
ইসবগুল (ইস্পাগুলা): দই বা দুধের সঙ্গে এটি খেলে হজম শক্তি বৃদ্ধি পায়, কোষ্ঠকাঠিন্য ও গ্যাস্ট্রিক সমস্যা কমে।
চিয়া বীজ: ফাইবার, ওমেগা-৩ সমৃদ্ধ চিয়া বীজ প্রদাহ কমায় এবং হজমে সাহায্য করে।
শসা ও দই: পেট ঠাণ্ডা রাখে, হজমে সহায়ক এবং গ্যাসের সমস্যা কমায়।
পেঁপে: পাপায়া এনজাইম হজমশক্তি বাড়ায় এবং নিয়মিত পেঁপে খেলে গ্যাসের সমস্যা কমে।
গ্যাস্ট্রিকের সমস্যায় নিয়মিত স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও ঘরোয়া প্রতিকার অনুসরণ করলে দৈনন্দিন জীবনে অস্বস্তি অনেকাংশে কমানো সম্ভব।


