
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি, ভোগান্তিতে জনজীবন
যুবতারা ডেস্কঃ|সারাদেশ
২ এপ্রিল ২০২৬, ১৩:৩৮
চুয়াডাঙ্গায় মৌসুমের অন্যতম সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, এতে তীব্র গরমে জনজীবনে নেমে এসেছে চরম অস্বস্তি।
বৃহস্পতিবার (দুপুর ৩টা) চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারে এ তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩৪ শতাংশ, যা গরমের তীব্রতা আরও বাড়িয়ে দেয়।
কয়েকদিন আগেও জেলায় হালকা শীতের আমেজ বিরাজ করলেও হঠাৎ তাপমাত্রা বৃদ্ধিতে জনজীবনে অস্থিরতা দেখা দিয়েছে। এক লাফে তাপমাত্রা বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও পরিবহন শ্রমিকরা।
এর আগে মাঝেমধ্যে বৃষ্টিপাত হলেও বর্তমানে বৃষ্টির দেখা নেই। ফলে তীব্র রোদে বাইরে কাজ করা মানুষের দুর্ভোগ কয়েকগুণ বেড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০৪:২১ PM