
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
"জুলাই আমাদের শেখাতে আইসেন না"— নুরুল হক নুর
যুবতারা ডেস্কঃ|রাজনীতি
৩০ মার্চ ২০২৬, ১৯:৩৮
গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর 'জুলাই চেতনা' নিয়ে অন্যদের সতর্ক করেছেন।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, "জুলাই আমরা জন্ম দিয়েছি। আমাদের সুদৃঢ় সংগ্রাম ও ত্যাগের ফলে জুলাই এসেছে। জুলাই আমাদের অস্তিত্ব। কাজেই জুলাই আমাদের শেখাতে আইসেন না।"
এ বক্তব্যটি সামাজিক মাধ্যমে আলোচনা সৃষ্টি করেছে, তবে তিনি কাকে বা কাদের উদ্দেশ্য করে এই মন্তব্য করেছেন, তা ফেসবুক পোস্টে স্পষ্ট করেননি।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০১:৪৮ PM