
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
প্রেমের টানে চাচিকে নিয়ে ভাতিজা উধাও, এলাকায় হইচই
নিজস্ব সংবাদদাতাঃ|সারাদেশ
২৯ মার্চ ২০২৬, ১৯:৫৪

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে পরকীয়া প্রেমের কারণে এক গৃহবধূ এবং তার ভাতিজা পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনা ঘটে গত কয়েকদিন আগে, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জমিদারপাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমিদারপাড়া গ্রামের গোপাল চন্দ্রের ছেলে সবুজ চন্দ্র (২১) দীর্ঘদিন ধরে তার আপন চাচির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরিবারের লোকজনের মুখরোচক আলোচনা ও সামাজিক নৈতিকতার তোয়াক্কা না করেই প্রায় দশ দিন আগে তারা এক রাতে বাড়ি থেকে পালিয়ে যায়।
গ্রামবাসীরা জানান, দীর্ঘদিন ধরে চলা গোপন এই প্রেমের সম্পর্ক যে এমন এক চরম পরিণতির দিকে যাবে, তা কল্পনাও করেনি কেউ। চাচি ও ভাতিজার এই 'নিষিদ্ধ প্রেম' এবং পলায়নের খবর ছড়িয়ে পড়লে এলাকাতে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই এই ঘটনাকে পারিবারিক নৈতিকতার অবক্ষয় হিসেবে দেখছেন।
স্থানীয় এক প্রতিবেশী বলেন, "নিখোঁজ হওয়ার পর থেকে সবুজ চন্দ্র এবং তার চাচির কোনো সন্ধান পাওয়া যায়নি।" ঘটনার পর ভুক্তভোগী পরিবারটি সামাজিকভাবে বিব্রতকর অবস্থায় পড়েছে, এবং উভয় পক্ষের পরিবারগুলোর মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।
এখনও পর্যন্ত থানায় আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি এলাকায় বেশ তোলপাড় সৃষ্টি করেছে এবং এর প্রভাব স্থানীয় সমাজে গভীরভাবে অনুভূত হচ্ছে।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০৩:৩৩ PM