
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
পলাশবাড়ীতে জামায়াত নেতা আ/টক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে প্রেরণ।
নিজস্ব সংবাদদাতাঃ|গ্রেপ্তার
২৮ মার্চ ২০২৬, ১৯:১৫
গাইবান্ধার পলাশবাড়ীতে জামায়তে ইসলামীর এক নেতাকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি মোঃ মিজানুর রহমান মিজান, যিনি পলাশবাড়ী পৌর জামায়াতের সাবেক আমীর এবং উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ মার্চ) ভোররাতে পৌর শহরের গৃধারীপুর এলাকায় মিজানুর রহমানের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। একই সময় তার বাবা গোলাম মোস্তফাকে ঘোড়াঘাট এলাকা থেকে আটক করা হলেও সকালেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে, আটক মিজানুর রহমানকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে পাঠানো হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এখনও আটক হওয়ার সুনির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি।
দলীয় সূত্র দাবি করেছে, গত ২৫ মার্চ পলাশবাড়ী থানায় ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে তাকে আটক করা হতে পারে। তবে উপজেলা জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, মিজানের সঙ্গে ওই ঘটনার কোনো সম্পৃক্ততা নেই এবং তারা তার নিঃশর্ত মুক্তি দাবি করেছে।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০২:৩৬ PM