
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
অদ্য ০৭ এপ্রিল ২০২৬ তারিখ রাত্রি আনুমানিক ০২.৩০ ঘটিকার সময় সিপিএসসি বগুড়া, র্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়া জেলার সদর থানাধীন বগুড়া পৌরসভার ০৪ নং ওয়ার্ডের অন্তর্গত চকসূত্রাপুর চামড়ার গুদাম, হরিজন কলোনীতে শ্রী সনি বাসফোর এর বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১২, অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায়, অদ্য ০৭ এপ্রিল ২০২৬ ইং তারিখ রাত্রি আনুমানিক ০৩.৪৫ ঘটিকার সময় সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এর অভিযানে বগুড়া জেলার সদর থানাধীন বগুড়া পৌরসভার ০৪ নং ওয়ার্ডের অন্তর্গত চকসূত্রাপুর চামড়ার গুদাম, হরিজন কলোনীতে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিযুক্ত ১। শ্রী সনি বাশফোড় (৩০), পিতা-মৃত- শ্রী রঞ্জু বাশফোড়, মাতা-মৃত- চুনিয়া বাশফোড়, ২। শ্রী আকাশ হরিজন (২৫), পিতা-মৃত- শ্রী হীরা হরিজন, মাতা-শ্রীমতি দোলনা রানী, ৩। শ্রী পিলু হরিজন (৩০), পিতা-শ্রী বিল্টু হরিজন, মাতা-শ্রীমতি কুসুম হরিজন, সর্ব সাং-চকসূত্রাপুর চামড়া গুদাম, হরিজন কলোনী, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াগনকে ৬৫ কেজি গাঁজা, ০৪ লিটার কেরু মদসহ গ্রেফতার করতে সক্ষম হয় এবং মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি স্মার্ট মোবাইল, ০১টি সিম ও নগদ ২০৫/- টাকা জব্দ করা হয়। জব্দকৃত মালামাল ও গ্রেফতারকৃত অভিযুক্তগণকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।