
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
বাংলাদেশ নৌবাহিনী ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ৪৫০ পদে নাবিক এবং এমওডিসি (নৌ) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগের জন্য মোট ৯টি শাখায় প্রার্থী নেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২০ এপ্রিল ২০২৬।
চাকরির বিবরণ:
১. শাখা: ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)
পদসংখ্যা: ৩০০
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান) / সমমান, জিপিএ ৩.৫০ বা তদূর্ধ্ব
২. শাখা: রেগুলেটিং
পদসংখ্যা: ১৫
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি / সমমান, জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব
৩. শাখা: রাইটার
পদসংখ্যা: ১৮
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি / সমমান, জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব
৪. শাখা: স্টোর
পদসংখ্যা: ১৮
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি / সমমান, জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব
৫. শাখা: মেডিকেল
পদসংখ্যা: ১৮
শিক্ষাগত যোগ্যতা: জীববিজ্ঞানসহ ন্যূনতম এসএসসি (বিজ্ঞান), জিপিএ ৩.৫০ বা তদূর্ধ্ব
৬. শাখা: কুক
পদসংখ্যা: ৩৫
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি / সমমান, জিপিএ ২.৫০ বা তদূর্ধ্ব
৭. শাখা: স্টুয়ার্ড
পদসংখ্যা: ২০
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি / সমমান, জিপিএ ২.৫০ বা তদূর্ধ্ব
৮. শাখা: টোপাস
পদসংখ্যা: ২০
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস
৯. শাখা: এমওডিসি (নৌ)
পদসংখ্যা: ৮
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি / সমমান, জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব
শারীরিক যোগ্যতা:
১. শাখা: সিম্যান
উচ্চতা: ১৬৭.৫ সেন্টিমিটার
২. শাখা: রেগুলেটিং
উচ্চতা: ১৭২.৫ সেন্টিমিটার
৩. শাখা: অন্যান্য শাখা
উচ্চতা: ১৬২.৫ সেন্টিমিটার
৪. শাখা: এমওডিসি (নৌ)
উচ্চতা: ১৬৭.৫ সেন্টিমিটার
বুকের মাপ: ৭৬-৮১ সেন্টিমিটার
ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী
বয়স: ১ জুলাই ২০২৬ তারিখে
নাবিক: ১৭-২০ বছর
এমওডিসি (নৌ): ১৭-২২ বছর
বেতন ও ভাতা:
সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী।
আবেদন প্রক্রিয়া:
নাবিক পদে আবেদনকারীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে। ফি প্রদানের পর প্রার্থীদের আবেদন ফরম পূরণ করে জমা দিতে হবে।
আবেদন ফি: ৩০০ টাকা
ভর্তি পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র:
৩টি কেন্দ্রে ২৬ এপ্রিল ২০২৬ থেকে ২৪ মে ২০২৬ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কেন্দ্র:
১. বানৌজা ঢাকা, খিলক্ষেত, ঢাকা
২. বানৌজা তিতুমীর, শহর খালিশপুর, খুলনা
৩. নৌবাহিনী ভর্তি ও তথ্যকেন্দ্র, টাইগার পাস, চট্টগ্রাম
আবেদন শেষ: ২০ এপ্রিল ২০২৬
আবেদন যোগ্যতা ও অযোগ্যতা:
গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বা অন্য কোনো মামলা বিচারাধীন থাকলে আবেদন করা যাবে না।
সশস্ত্র বাহিনী বা সরকারি চাকরি থেকে অপসারিত হলে আবেদনযোগ্য নয়।
দ্বৈত নাগরিকত্ব থাকতে পারবে না।
প্রার্থীরা প্রয়োজনীয় সনদসহ নির্ধারিত সময়ে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।