
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
ভারতে একসঙ্গে মদ্যপানের সময় কথা কাটাকাটি, ছেলের ইটের আঘাতে প্রাণ গেল বাবার
আন্তর্জাতিক ডেস্ক|অপরাধ
১৫ মার্চ ২০২৬, ১০:২৯
ভারতের উত্তর প্রদেশের মিরাট শহরে মদ্যপানের সময় তর্কের জেরে এক ছেলে তার বাবাকে ইট দিয়ে আঘাত করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার (১৩ মার্চ) গভীর রাতে শহরের জেল চুঙ্গি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত রাজেশ (৫৫) ওই রাতে তার ছেলে অমনের সঙ্গে বসে মদ্যপান করছিলেন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে অমন একটি ইট দিয়ে বাবার মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় রাজেশকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
মিরাটের পুলিশ সুপার (সিটি) আয়ুষ বিক্রম সিং জানান, অভিযুক্ত অমনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলছে।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০৫:৪৮ PM