
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
মৃ/ত্যুর হাত থেকে বেঁচে গেলেন কুড়িগ্রাম সদর আসনের এমপি আতিক মুজাহিদ
নিজস্ব প্রতিবেদকঃ|সারাদেশ
১৭ মার্চ ২০২৬, ১১:৫৫
রংপুরের কাউনিয়া উপজেলার বেইলী ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রাম সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. আতিক মুজাহিদ আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে ঢাকা থেকে ফেরার পথে এমপি আতিক মুজাহিদ তার ব্যবহৃত গাড়ি নিয়ে কাউনিয়ার বেইলী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার গাড়ির সংঘর্ষ ঘটে। এতে তার গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় এমপি আতিক মুজাহিদ সামান্য আহত হলেও তার গাড়িচালক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, যেখানে আহত চালক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এমপি আতিক মুজাহিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০২:৩৭ PM