
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
শনিবার (২৮ মার্চ) থেকে স্বাভাবিক হয়ে যাবে জ্বালানি তেল সরবরাহ:বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন
নিজস্ব সংবাদদাতা:|অর্থনীতি
২৭ মার্চ ২০২৬, ১৬:৫৯

বাংলাদেশের পেট্রলপাম্পগুলোতে জ্বালানি তেল সংগ্রহের জন্য গ্রাহকদের চলমান উপচে পড়া ভিড় ও সাময়িক অস্থিরতা কেটে যাওয়ার আভাস পাওয়া গেছে। বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন আশা প্রকাশ করেছে, শনিবার (২৮ মার্চ) থেকে সারা দেশে জ্বালানি তেলের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।
শুক্রবার (২৭ মার্চ) এক বার্তায় অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি জানান, বর্তমানে পাম্পগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় অনভিপ্রেত এবং এটি সাময়িক।
গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনের অতিরিক্ত তেল না কেনা এবং পাম্পে অযথা ভিড় না করার অনুরোধ করছি। আমার ৫০ বছরের ব্যবসায়িক জীবনে এমন পরিস্থিতি আগে দেখিনি। সাধারণ গ্রাহকদের সংযত হওয়া অত্যন্ত জরুরি।
তিনি আরও সতর্ক করে বলেন, বারবার অনুরোধের পরও যদি সংযত আচরণ না করা হয়, তবে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে, যা কারও জন্যই মঙ্গলজনক হবে না।”
তিনি আরও করেন, মার্চ মাসে সরকারি ছুটির কারণে জ্বালানি তেলের ধারাবাহিক সরবরাহ কিছুটা ব্যাহত হয়েছে। এর ফলে দেশের কিছু জায়গায় পাম্প সাময়িকভাবে তেলশূন্য হয়ে পড়েছিল। তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আগামীকাল থেকে সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে। সবাই আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে তেল সংগ্রহ করুন।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০১:৪৫ PM