গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ২ জন এবং উপসর্গজনিত কারণে মৃত্যু হয়েছে ৫ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৩২৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ৫৬ জনের এবং উপসর্গজনিত কারণে প্রাণ হারিয়েছে ২৬৮ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ও উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৬৫৪ শিশুর মধ্যে। একই সময়ে পরীক্ষায় প্রমাণিত হামে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৯৯ জন। আর হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ৪৪ হাজার ২৬০ জন।
ঢাকা বিভাগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও হাম সন্দেহে ১৬৩ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৫৭ জন। এই হিসাব ১৫ মার্চ সকাল ৮টা থেকে ৬ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের।


