
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
সংসদে শীর্ষ ২০ ঋণ খেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
যুবতারা ডেস্কঃ|অর্থনীতি
৬ এপ্রিল ২০২৬, ১৩:৫২

২০২৫ সালের শেষ নাগাদ বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ভয়াবহভাবে বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা, যা একটি রেকর্ড পরিমাণ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাতের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই তথ্য প্রকাশ করেন।
অর্থমন্ত্রী বলেন, খেলাপি ঋণের এ বিপুল পরিমাণ পরিণতি দেশের অর্থনৈতিক পরিবেশে উদ্বেগ সৃষ্টি করেছে। এছাড়া তিনি শীর্ষ ২০ ঋণ খেলাপি প্রতিষ্ঠানের নামও প্রকাশ করেছেন, যাদের মোট ঋণের পরিমাণ বিপুল পরিমাণে বেড়েছে।
অর্থমন্ত্রীর প্রকাশিত শীর্ষ ২০ ঋণ খেলাপি প্রতিষ্ঠান: ১. এস. আলম সুপার এডিবল অয়েল লিমিটেড
২. এস. আলম ভেজিটেবল অয়েল লিমিটেড
৩. সালাম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড
৪. এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড
৫. সোনালী ট্রেডার্স
৬. বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড
৭. গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেড
৮. কেমন ইস্পাত লিমিটেড
৯. এস. আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড
১০. ইনফিনিট সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড
১১. কেয়া কসমেটিকস লিমিটেড
১২. দেশবন্ধু সুগার মিলস লিমিটেড
১৩. পাওয়ার প্যাক মুতিারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেড
১৪. পাওয়ার প্যাক মুতিারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট লিমিটেড
১৫. প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড
১৬. কর্ণফুলী ফুডস (প্রা.) লিমিটেড
১৭. মুরাদ এন্টারপ্রাইজ
১৮. সিএলসি পাওয়ার কোম্পানি লিমিটেড
১৯. বেক্সিমকো কমিউনিকেশন্স লিমিটেড
২০. রংধনু বিল্ডার্স (প্রা.) লিমিটেড
অর্থমন্ত্রী জানান, খেলাপি ঋণ আদায়ে সরকার বিভিন্ন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং সরকার এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে অঙ্গীকারবদ্ধ।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ১২:৪৫ PM