
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
১৩ লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগে একাধিকবার গ্রে/ফতারের শীর্ষে গায়ক "নোবেল"
নিজস্ব সংবাদদাতাঃ|গ্রেপ্তার
২ এপ্রিল ২০২৬, ০৮:৩৬

বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আলোচিত সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত এই আদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী নাসিদুস জামান নিশান (প্রিন্স) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, "আসামি জামিনের শর্ত ভঙ্গ করেছেন। তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়েও তা পালন করেননি এবং টাকা ফেরত দেননি। এর জন্য আমরা তার জামিন বাতিলের আবেদন জানিয়েছিলাম।" শুনানি শেষে আদালত জামিন বাতিল করে নোবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, ২৪ ফেব্রুয়ারি একই আদালত বাদী ও আসামির মধ্যে আপসের শর্তে নোবেলের জামিন মঞ্জুর করেন এবং তাকে ২ এপ্রিল পর্যন্ত জামিনে মুক্তি দেওয়া হয়। তবে বাদী পক্ষের অভিযোগ ছিল, নোবেল বিয়ে না করেই জামিনে মুক্তি পেয়েছেন এবং টাকা ফেরত দেননি।
গত ৩ ফেব্রুয়ারি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর তদন্ত প্রতিবেদন গ্রহণ করে নোবেল, তার মা এবং স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মামলায় অভিযোগ করা হয়েছে, নোবেল এক নারীর সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ১৩ লাখ টাকা আত্মসাৎ করেন।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০২:৩৭ PM