
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
চার লাখ ৪৮ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, সোয়া কোটি টাকা অর্থদণ্ড।
যুবতারা ডেস্কঃ|সারাদেশ
৬ এপ্রিল ২০২৬, ১৬:৩১
জ্বালানি তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে ৬ হাজার ২৪২টি অভিযান, উদ্ধার ৪ লাখ ৪৮ হাজার লিটার তেল
সারা দেশে জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে গত মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ৬ হাজার ২৪২টি অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে ৪ লাখ ৪৮ হাজার ৪৫৬ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
অভিযানগুলিতে ৩১ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১ কোটি ২৫ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও ২ হাজার ৪৫৬টি মামলা দায়ের করা হয়েছে।
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের তথ্যমতে, উদ্ধারকৃত জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি, যা ৩ লাখ ৩৩ হাজার ১৫৭ লিটার। এছাড়া অকটেনের পরিমাণ ৩৬ হাজার ৪০৫ লিটার এবং পেট্রলের পরিমাণ ৭৮ হাজার ৮৯৪ লিটার।
জ্বালানি বিভাগ জানায়, অবৈধ মজুত, পাচার ও কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হয়েছে।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০৬:২০ PM