
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
খুলনায় ছিনতাইকারীর গুলিতে নিজ দলের সদস্য নিহত
নিজস্ব প্রতিবেদকঃ|অপরাধ
২৭ মার্চ ২০২৬, ০৮:১৭
খুলনার দিঘলিয়া উপজেলায় ছিনতাইয়ের সময় গুলিবর্ষণে এক ছিনতাইকারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন স্থানীয় ব্যবসায়ী তাহিদুল ইসলাম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২৬ মার্চ) গভীর রাতে উপজেলার স্টিমার ঘাট সংলগ্ন পপুলার পাট কোম্পানি এলাকায় এ ঘটনা ঘটে। দেয়াড়া গ্রামের ফ্লেক্সিলোড ব্যবসায়ী তাহিদুল ইসলাম দোকানের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে তিনজন অজ্ঞাত ছিনতাইকারী তার পথরোধ করে। টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলাকালে ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ছিনতাইকারী দলেরই এক সদস্যের শরীরে লাগে। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
দিঘলিয়া থানার পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত অন্য ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান চলছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০৬:৩৬ PM