
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
গাইবান্ধায় অবৈধ বালু উত্তোলন নিয়ে উত্তেজনা।
নিজস্ব সংবাদদাতাঃ|অপরাধ
২৮ মার্চ ২০২৬, ১৯:২২
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার সিলমানেরপাড়া গ্রামের খলিলের গেট সংলগ্ন পূর্ব পাশে আবাদি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করছেন স্থানীয় প্রভাবশালী তাজুলের দুই ছেলে শরিফুল ও শিবলু।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারা এলাকায় প্রকাশ্যভাবে বালু উত্তোলন করছে। প্রতিবেশী জমির মালিকদের অভিযোগ, তারা নিজ জমি থেকে বালু উত্তোলন ও বিক্রি করার সময় পুলিশ প্রশাসন এবং স্থানীয় সাংবাদিকরা হুমকি দিচ্ছেন।
অন্যদিকে, পাশের জমির মালিকরা স্থানীয় প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, যাতে ড্রেজার মেশিনের কারণে তাদের জমি ক্ষতিগ্রস্ত না হয়।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং অবৈধ ড্রেজার মেশিন ব্যবহার দ্রুত বন্ধ করার জন্য পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০৬:৩৫ PM