
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
গোবিন্দগঞ্জে ট্রাফিক আইন লঙ্ঘনে দশটি মা/মলা, ৩১ হাজার টাকা জরিমানা
নিজস্ব সংবাদদাতাঃ|অপরাধ
৩০ মার্চ ২০২৬, ০৬:৩১
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করছে।
এসময় বিভিন্ন অপরাধে ১০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দিয়ে ৩১ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।
রবিবার (২৯ মার্চ) উপজেলার বোয়ালিয়া (গাইবান্ধা মোড়) এলাকায় এ চেকপোস্ট বসানো হয়।
ট্রাফিক পুলিশকে সহযোগিতা করেন থানা পুলিশের এস আই নজরুল, এএস আই হাবীব মোবাইল টিম-১ ও টিম-২। সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। ড্রাইভিং লাইসেন্স, মোটর সাইকেলের বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে এই জরিমানা করা হয়।
মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০৬:৩৭ PM